সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মশলার গুণাগুণ জব্দ করবে কোলেস্টেরল

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কোলেস্টেরল শুনলেই মাথায় নেতিবাচক চিন্তা ভর করে। অথচ শরীরের জন্য কিন্তু এটি একটি প্রয়োজনীয় উপাদান। বিপত্তি ঘটে তখনি যখন লোডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বেড়ে যায়।

খারাপ কোলেস্টেরল ধমনীতে রক্ত প্রবাহ কমিয়ে ক্লান্তি আনে। এর কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত তৈরি হয়। আপনি চাইলেই কিন্তু ঘরোয়া উপায়ে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। এর সমাধান রয়েছে রান্নাঘরে। 

দারচিনি

দারচিনিতে থাকা সিনাম্যালডিহাইড নামক যৌগটি রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। রক্তে থাকা এই শর্করার প্রভাব পড়ে ট্রাইগ্লিসারাইডের ওপর। শর্করা নিয়ন্ত্রণে রাখলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে।

মেথি

মেথিতে থাকা স্যাপোনিনস নামক যৌগটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। পাশাপাশি রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতেও এটা সাহায্য করে।

আদা

আদায় থাকে জিনজেরলস ও শোগাওলস নামক দুটি যৌগ। এগুলো রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। ফলে ধমনীতে মেদ জমতে পারে না সহজে।

আরো পড়ুন: রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াবে যে খাবার

হলুদ

হলুদে রয়েছে কারকিউমিন। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, কারকিউমিন যৌগটিই রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে। পাশাপাশি ভালো কোলেস্টেরল অর্থাৎ ‘এইচডিএল’-এর পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

গোলমরিচ

এই মশলায় রয়েছে প্যাপরিন নামক একটি যৌগ। যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। গোলমরিচের অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর যৌগ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।

এসি/ আই. কে. জে/ 




কোলেস্টেরল মশলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250