সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর ও সুরাট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইন্দোর ও সুরাটকে ভারতের ‘পরিচ্ছন্ন শহর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দেশটির কেন্দ্রীয় সরকারের বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষায় তৃতীয় স্থান ধরে রেখেছে নাভি মুম্বাই। এ সমীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ‘পরিচ্ছন্নতা জরিপ পুরস্কার ২০২৩’-এ ‘সেরা-পারফরমিং স্টেটস’ বিভাগে মহারাষ্ট্র শীর্ষস্থান দখল করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরের স্থান মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ের।

আরো পড়ুন: সংখ্যালঘুদের উন্নয়নে প্রথম অবস্থানে পশ্চিমবঙ্গ : মমতা ব্যানার্জী

এদিন এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী এবং অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ইন্দোর টানা সপ্তমবারের মতো পরিষ্কার শহরের শিরোপা জিতেছে। এ ছাড়া সমীক্ষার ফলাফল অনুসারে, মহারাষ্ট্রের সাসভাদ এক লাখের কম জনসংখ্যার সব শহরের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহরের পুরস্কার পেয়েছে। ছত্তিশগড়ের পাটান এবং মহারাষ্ট্রের লোনাভালা এই বিভাগে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে। এ ছাড়াও বারাণসী হলো সেরা ও পরিচ্ছন্ন গঙ্গা শহর।

 সূত্র: এনডিটিভি 

 এইচআ/ আই.কে.জে/

ভারত ইন্দোর পরিচ্ছন্ন শহর’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250