শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

প্রজেক্টর দিয়ে দেখা যাবে টেলিভিশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

তাইওয়ানের বহুজাতিক কোম্পানি বেনকিউ নতুন পোর্টেবল প্রজেক্টর আনল। নতুন প্রজেক্টরের নাম বেনকিউ জিভি৩১। ১৩৫ ইঞ্চির প্রোজেকশন সাইজ এই প্রজেক্টরের। অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এতে, তার সঙ্গে নেটফ্লিক্স প্রি-ইনস্টল করা থাকছে। অর্থাৎ প্রজেক্টরটি দিয়েই টেলিভিশন দেখা যাবে। 

বেনকিউয়ের এই প্রজেক্টরের দাম ৮০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্যাজেটটি কেনা যাবে। 


এটি একটি চমৎকার পোর্টেবল প্রজেক্টর। ছোট্ট এই প্রজেক্টরে রয়েছে ফুল এইচডি রেজুলেশন। এই প্রজেক্টর দর্শকদের আকর্ষণীয় ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারবে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট করবে প্রজেক্টরটি। 

আরো পড়ুন : পাসওয়ার্ড মনে রাখুন সহজ উপায়ে

ফোরকে ভিডিও সাপোর্ট করবে প্রজেক্টরটি। এতে একটি ফ্রি অ্যাঙ্গেল প্রোজেকশন ফিচার রয়েছে, যা ১৩৫ ডিগ্রির ফ্লেক্সিবিলিটি দিতে পারবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অপটিমাল ভিউয়িং এক্সপিরিয়েন্স দিতে পারবে।

প্রজেক্টরের সাউন্ড আউটপুট ফ্যাসিলিটিও চমৎকার, যাতে রয়েছে  ১৬ ওয়াটের ২:১ চ্যানেল স্পিকার। প্রজেক্টরটিকে আপনি ব্লুটুথ স্পিকার হিসেবেও ব্যবহার করতে পারবেন। প্রি-ইনস্টলড অ্যানড্রয়েড টিভি ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছে প্রজেক্টরটি। রয়েছে নানাবিধ ওটিটি সার্ভিসের সাপোর্ট। তার মধ্যেই অন্যতম হল নেটফ্লিক্স।

এই প্রজেক্টরের ইউএসবি-সি পোর্টটি ফিউচার-প্রুফ কানেক্টিভিটি অফার করছে। সেই সঙ্গেই আবার ডেটা ট্রান্সফারও সাপোর্ট করবে। পাওয়ার ডেলিভারি, ডিসপ্লে পোর্ট অল্টারনেট মোডও অফার করা হচ্ছে রিভার্সিবল ডিজাইনে। ফাস্ট অটো-ফোকাস অফার করে প্রজেক্টরটি।

এস/ আই. কে. জে/ 


টেলিভিশন ওয়েবসাইট প্রজেক্টর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250