সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবি : সংগৃহীত

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ভারত। অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভারতে পেঁয়াজের ভালো মজুত আছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময় ধরে অত্যধিক গরম থাকার কারণে বড় পরিমাণ পেঁয়াজের মান নষ্ট হয়ে গেছে, ফলে বাজারে ভালো মানের পেঁয়াজের দাম বাড়ছে।

ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির কারণে বাজারে অন্যান্য সবজির দামও বাড়তি।

আই.কে.জে/

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250