রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

পেঁপের সঙ্গে যে খাবার খেলে হিতে বিপরীত হতে পারে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পেঁপে শরীরের জন্য অনেক উপকারী। এতে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, ফাইবারসহ কার্বোহাইড্রেট। এই ফল বহু রোগের মহৌষধ। পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্যতালিকায় পেঁপে রাখার পরামর্শ দেন।

তবে কিছু কিছু মানুষের জন্য পেঁপে মোটেও স্বাস্থ্যকর নয়। উপকারের বদলে তা হতে পারে ক্ষতির কারণ। যেমন গর্ভবতী নারীদের পেঁপে খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বাড়ে।

ঠিক একইভাবে কয়েকটি খাবার আছে যা পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেন চিকিৎসকরা। এতে হিতে বিপরীত হতে পারে। জেনে নিন পেঁপের সঙ্গে কোন খাবারগুলো খাবেন না-

দই

পেঁপে ও দই একসঙ্গে খেলে বদহজম, পেটের গন্ডগোল, বমি বমি ভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ৪ ঘণ্টা পর দই খেতে পারেন।

লেবু

পেঁপের সঙ্গে ভুলে লেবুও খাবেন না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। এমনকি পেটের সমস্যাও দেখা দিতে পারে।

আরও পড়ুন: যেসব ঠাণ্ডা খাবার শরীরের তাপমাত্রা বাড়ায়

অনেকেই পাকা পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে নেন। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য বিপজ্জনক হতে পারে এ ধরনের খাদ্যাভ্যাস।

টমেটো

পেঁপের সঙ্গে টমেটো খাওয়াও উচিত নয়। এই দুটি খাবার স্বাস্থ্যকর হলেও একসঙ্গে জোট বাঁধলেই বাঁধতে পারে বিপত্তি। পেটের গোলমালও দেখা দিতে পারে। শারীরিক যে কোনো অসুস্থতা এড়াতে এই দুটি ফল একসঙ্গে খাবেন না কখনো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/আইকেজে 


পেঁপে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250