রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

পাকা আমের পাটিসাপটা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মধুমাসের সুস্বাদু মজাদার ফল আম দিয়ে কত কিছুই না তৈরি হয়। আজ থাকছে আম দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি।


উপকরণ:

তরল দুধ, চিনি,সুজি, আম, এলাচ, চালের গুড়া, ময়দা ও ভাজার জন্য তেল।

পিঠার ভেতরের পুর যেভাবে করতে হবে-

চুলায় প্যান বসিয়ে তাতে ৩ কাপ তরল দুধ দিতে হবে। সাথে ৩/৪ টা এলাচ,চিনি-হাফ কাপ দিয়ে জ্বাল দিতে হবে। দুধ কিছুটা ঘন হয়ে এলে ৩ চামচ সুজি দিয়ে নাড়তে হবে। সুজিটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে নাড়তে হবে। সুজি সেদ্ধ হয়ে দুধ সুজি যখন থকথকে হয়ে আসবে তখন এতে ব্লিন্ড করা আম এক কাপ দিয়ে দিতে হবে। চুলা কম আচে রাখতে হবে।

আমটা আগে দেয়া যাবেনা তাহলে দুধটা ফেটে যাবে।দুধ সুজি ঘন থকথকে হয়ে এলেই আম দিতে হবে। নাড়তে হবে কিছুক্ষণ। নাড়তে নাড়তে যখন আম সুজির মিশ্রণটা ঘন হয়ে হালুয়ার মত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটু নরম থাকতেই নামাতে হবে। কারণ ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে।সেটা বুঝেই নামাতে হবে।

পাটিসাপটার বেটার যেভাবে করতে হবে-

একটা বাটিতে চালের গুঁড়া-১কাপ,ময়দা-হাফ কাপ,সুজি-হাফ কাপ,লবণ-১ চিমটি, চিনি-হাফ কাপ এক সাথে করে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এবার এতে হালকা গরম দুধ দিয়ে চামচ দিয়ে নেড়ে দিতে হবে।

এবার ব্লেন্ড করা পাকা আম-এক কাপ, ঘি- ১ চা চামচ, ভালভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে নেড়ে ঘন গোলা বানিয়ে নিতে হবে। গোলাটা দেখে বুঝে বানিয়ে নিতে হবে। গোলা বেশি পাতলা অথবা বেশি ঘন হবে না।

আরো পড়ুন: আমড়ার টক-মিষ্টি আচার

চুলায় প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। ছোট ডালের চামচ দিয়ে এক চামচ পরিমাণ গোলা দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য। ঢাকনা সরিয়ে এতে ১ চা-চামচ পরিমাণ (আগে থেকে বানিয়ে রাখা) পিঠার পুর দিয়ে দিতে হবে।

যে পাশে পুর দেয়া হয়েছে সে পাশ থেকেই পিঠাটা পেচিয়ে পেচিয়ে উল্টো পিঠে দিতে হবে। পুরোটা পেচানো হয়ে গেলে দুইপাশ হালকা সেকে নিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পাকা আমের পাটিসাপটা।

এসি/ আই. কে. জে/


পাকা আম পাটিসাপটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250