রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

পছন্দের প্রার্থীর পরাজয়ে অর্ধেক চুল-গোঁফ কেটে ঘুরছেন তিনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

নির্বাচনে পছন্দের প্রার্থীর জয় নিয়ে বন্ধুদের সঙ্গে বাজি ধরে ছিলেন এক যুবক। নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা গেল, ওই যুবক বাজিতে হেরেছেন। এখন কথা রাখতে তাঁকে অর্ধেক মাথা চুল এবং গোঁফ নিয়েই ঘুরে বেড়াতে হচ্ছে। এমন ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায়। 

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কাল্লারি কেন্দ্র থেকে লড়েছেন বিজেপি প্রার্থী অলকা চন্দ্রাকর। তিনি জিতবেনই, এমনটা ধরে নিয়েছিলেন দেরহা রাম যাদব নামে এক ব্যক্তি। দেরহা পেশায় ইলেকট্রিশিয়ান। তিনি ভেবেছিলেন, ছত্তিশগড়ের নির্বাচনে সহজেই জিতে যাবেন বিজেপি প্রার্থী। সেই জোরেই বাজি ধরে ফেলেছিলেন বন্ধুদের সঙ্গে। বলেছিলেন, বিজেপি প্রার্থী যদি না জেতেন, তাহলে মাথার অর্ধেক চুল একেবারে কেটে ফেলব। গোঁফও অর্ধেকটা ছেঁটে ফেলব।

নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা গেল, হেরে গেছেন অলকা। কংগ্রেসের দ্বারিকাধিশ যাদবের কাছে হারতে হয়েছে গেরুয়া শিবিরের প্রার্থীকে। যদিও ছত্তিশগড়ে সাফল্য পেয়েছে বিজেপি। ৯০টি আসনের মধ্যে ৫৪টিই গিয়েছে তাদের দখলে। ক্ষমতায় থাকা কংগ্রেসকে হটিয়ে সরকার গড়তে চলেছে তারা।

তবে বন্ধুদের কাছে বাজি হেরে হতাশ দেরহা। কিন্তু কথার খেলাপ করেননি তিনি। নির্বাচনের ফল বেরনোর পরেই সোজা চলে গিয়েছেন নাপিতের কাছে। অদ্ভুত কায়দায় ছেঁটে ফেলেছেন চুল ও গোঁফ। ভাইরাল হয়ে গিয়েছে দেরহার অদ্ভুত ছবিও।

ওআ/

পরাজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250