রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

নিয়মিত ধূমপায়ীদের ফুসফুস ভালো রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকে নিয়মিত ধূমপান করেন। ধূমপান করায় শরীরের যে অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তা হলো ফুসফুস। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে যারা ধূমপান করছেন তাদের শুধু ফুসফুস ক্ষতিগ্রস্তই হয় না, থাকে ক্যানসারের ঝুঁকিও। তাই ধূমপায়ীদের ফুসফুস ভালো রাখতে অবশ্যই বিশেষ কিছু খাবার ডায়েট লিস্টে যোগ করতে হবে।

শরীর রোগমুক্ত ও সুস্থ রাখতে সবচেয়ে কার্যকরী উপায় হলো ধূমপান না করা। কিন্তু অনেকেই এ বদভ্যাস ছেড়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থও হয়েছেন। তাদের ক্ষেত্রে মন্দের ভালো হিসেবে ফুসফুসের যত্ন নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন : চোখের জ্যোতি বাড়াতে খান ছোট মাছ

ফুসফুসের সুরক্ষায় এতে জমে থাকা দূষিত পদার্থ পরিষ্কার নিশ্চিত করতে হবে। ফুসফুসকে দূষণমুক্ত রাখতে পারলেই আপনি আপনার সুস্থতা নিশ্চিত করতে পারেন।

আসুন জেনে নিই, ফুসফুস থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করতে নিয়মিত খাবার লিস্টে মাত্র ৫ খাবার প্রাধান্য দিন। এগুলো হলো: আনারসের জুস, গাজরের রস, লেবু-মধুর পানি, গ্রিন টি, আদা চা ইত্যাদি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে আরও জানা যায়, ফুসফুস থেকে দূষিত পদার্থ বের করতে রান্নায় খাবারে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে হলুদ, রসুন ও আদা।

এসব খাবার শ্বাসতন্ত্রের সুস্থতা নিশ্চিত করে। দূষণযুক্ত ফুসফুসকে খুব দ্রুত পরিষ্কারও করে। তাই নিয়মিত এসব খাবার খাওয়ার অভ্যাস শুধু ফুসফুসের সুস্থতাই নয়, নিশ্চিত করে আপনার সার্বিক সুস্থতাও। 

এস/ আই.কে.জে/


ধূমপান ফুসফুস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250