বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’

নিজেকে লম্বা দেখানোর কৌশল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

আমরা আমাদের উচ্চতা পরিবর্তন করতে না পারলেও অন্যের উচ্চতা নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারি। তবে সঠিক পোশাক এবং কিছু কৌশল আমাদের উচ্চতা বদলে দিতে পারে। ফ্যাশনের মাধ্যমে আমরা বাড়িয়ে তুলতে পারি নিজেদের উচ্চতা।

পাম্প সু

পাম্প সু আপনাকে কখনো হতাশ করবে না। ছোট পোশাক বা বড় পোশাকের সঙ্গে এটি খুবই মানানসই। তবে চকচকে পাম্প সু এড়িয়ে চলুন। হালকা রঙের পাম্প সু আপনাকে লম্বা দেখাবে।

ক্রপ টপস

ক্রপ টপস লম্বা দেখানোর একটি উপায়। এ ক্ষেত্রে গাঢ় রঙের ক্রপ টপস পরুন। যেমন কালো, বাদামি, লাল। এর সঙ্গে স্কিনি জিন্স পরলে আপনাকে আগের চেয়ে লম্বা দেখাবে।

ছোট চুল

মানসিকভাবে প্রস্তুত থাকলে চুল ছোট করে ফেলুন। এতে আপনার শরীরের ওপরের অংশ লম্বা দেখাবে। এবার ভি-নেকের কোনো জামা পরিধান করুন। দেখবেন আপনাকে বেশ লম্বা লাগছে।

আরো পড়ুন: যে ৭ প্রশ্ন কখনো কাউকে করা উচিৎ নয়

গাউন

এটি মার্জিত একটি পোশাক। এ ক্ষেত্রে বেইজ গোলাপি, সাদা বা ল্যাভেন্ডারের মতো হালকা রঙের গাউন পরুন। এর সঙ্গে লম্বা কোর্ট আর বুট যুক্ত করুন। এবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের উচ্চতা পরিমাপ করুন।

শাড়ি 

শাড়ি বাঙালি মেয়েদের খুবই পছন্দের একটি পোশাক। শাড়িতে মেয়েদের একটু বেশিই সুন্দর লাগে। সিল্ক শাড়ি পরুন। বিশেষ করে প্যাস্টেল কালারের শাড়িতে আপনাকে দেখাবে রাজকীয় ও সুন্দর। শাড়ির সঙ্গে মানানসই হিল জুতা পরুন। এবার নিজেই নিজের পার্থক্য বুঝে নিন।

এসি/ আই. কে. জে/ 



লম্বা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250