সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

নিজ ঘরেই বানিয়ে নিন পছন্দমত মেয়োনিজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যকর মেয়োনিজ পেতে ঘরে বসেই বানিয়ে ফেলুন। কেনা মেয়নিজের দাম চড়া। এর সাথে মান নিয়েও প্রশ্ন থেকে যায়। চলুন জেনে নেই পারফেক্ট মেয়োনিজের রেসিপি। 

# উপকরণ:

• ডিম– ১টি

• সাদা সরিষার গুঁড়ো- ১/২চা চামচ

• সাদা গোলমরিচের গুঁড়ো- ১/২চা চামচ

• লেবুর রস- ১টেবিল চামচ

• চিনি– ১/৪চা চামচ

• লবণ- সামান্য

• তেল- ৩ বা ৪কাপ

# প্রস্তুত প্রণালি:

১) প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। আলাদাভাবে বিটার দিয়ে ফাটিয়ে নিন।

২) এবার দুইটি মিশ্রণকে একসাথে করুন। এর মধ্যে সাদা সরিষার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সামান্য লবণ ও চিনি মিশিয়ে বিট করে নিন।

৩) তারপর মিক্স করে রাখা উপাদানগুলো একটি ব্লেন্ডারে নিন। সব উপাদান ব্লেন্ড করুন। এতে অল্প অল্প করে তেল ঢালুন।

৪) কিছুক্ষণ পর পর তেল দিবেন। একবারে পুরোটা দিয়ে দিবেন না। সবটুকু তেল দিয়ে দিলে মেয়োনিজ জমবে না।

৫) মিশ্রণটি ঘন হয়ে জমে গেলে ব্লেন্ডার বন্ধ করে দিন। ব্যস, রেডি হয়ে গেল মেয়োনিজ!

# টিপস:

১) মেয়োনিজ বানানোর সময় ফ্রিজে রাখা ডিম সরাসরি ব্যবহার করবেন না। ডিম ফ্রিজ থেকে বের করে আগে রুম টেম্পারেচারে নিয়ে আসুন।

২) তেলের পরিমাণ নির্ভর করে ডিমের সাইজের উপর। ব্লেন্ডারে মিশ্রণটি ঘন হয়ে গেলে আর তেল দেবেন না।

আরো পড়ুন: আপেল কেক বানানোর রেসিপি

৩) স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা, রসুন, পুদিনা পাতা দিতে পারেন।

৪) এই মেয়োনিজ ২-৩ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।  এক সপ্তাহের জন্য করতে চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন।

এম এইচ ডি/আইকেজে 

স্বাস্থ্যকর রেসিপি মেয়োনিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250