সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

টয়লেটে টুথব্রাশ রাখবেন না যে কারণে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

বাথরুমে থাকে প্রচুর রোগ জীবাণু, যা থেকে সংক্রমণ ছড়ায়। এর পরও বাথরুম ব্যবহারগত দিকে আমাদের কিছু বদভ্যাস রয়েছে, যাতে স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিষ্কার বাথরুমেও এই ভুলগুলো করলে যে কেউ আক্রান্ত হতে পারেন ভয়ংকর কোনো রোগে। তাই প্রত্যেকেরই এই বদভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত।

বাথরুমে টুথব্রাশ রাখবেন না-

দাঁতের যত্নে সবাই সচেতন। অথচ বাথরুমের ভেতর অনেকে টুথ ব্রাশ রাখেন। কিন্তু টয়লেটের চার ফুট দূরত্বে টুথব্রাশ থাকা উচিত। কারণ টয়লেটের ভেতর জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি। ফলে টুথব্রাশে ব্যাকটেরিয়ার বাসা বাঁধার আশঙ্কাও বাড়ে। ব্রাশে ঢাকনা পরিয়ে রাখলে জীবাণুর বংশবৃদ্ধির আশঙ্কা বাড়ে। এ জন্য শুকনো টুথব্রাশ রাখা উচিত।

আরও যে বদঅভ্যাসগুলো রয়েছে-

আরো পড়ুন: বিদ্যুৎ বিল কমাতে ফ্যান জোরে না আস্তে চালাবেন

কমোডের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করবেন না-

আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোলের মতে, কমোডের ঢাকনা খোলা রেখে ফ্লাশ করা উচিত নয়। কারণ ঢাকনা বন্ধ না করে ফ্লাশ করার অর্থ জীবাণুকে চতুর্দিকে ছড়িয়ে পড়তে সাহায্য করা। পানি ফ্লাশ করার সঙ্গে সঙ্গে ভাইরাসের দখলে চলে আসতে পারে পুরো বাথরুম। তাই এই অভ্যাস আজই বদলান।

বাথরুমে বসে মোবাইল ফোন ব্যবহার করবেন না-

অনেকেই টয়লেটের কমোডে বসে ফেসবুক, গুগল বা ইউটিউবে সময় কাটান। এটা কখনোই করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, বাথরুমের পরিবেশে দ্রুত বংশ বৃদ্ধি করে ব্যাকটেরিয়া। আবার ঠিকভাবে হাত না ধুয়ে পাশে রাখা ফোন ধরলে দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেলা, ই কোলাই, সিগেলা ও ক্যামফাইলোব্যাকটরের মতো ব্যাকটেরিয়াগুলো।

বাথরুমের মেঝেতে খালি পায়ে হাঁটবেন না-

অনেকে খালি পায়ে বাথরুম ব্যবহার করেন, যা মোটেও উচিত নয়। একজোড়া জুতা বা স্যান্ডেল নখে ছত্রাকের সংক্রমণ রোধসহ নানা সংক্রমণ এড়াতে সাহায্য করতে পারে।

সূত্র: মায়োক্লিনিক অবলম্বনে

এমএইচডি/ আই.কে.জে/

স্বাস্থ্য পরামর্শ কমোড বাথরুম টুথব্রাশ টয়লেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250