রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

চায়ের দোকানে এআইর ব্যবহার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এর যুগে প্রায় সবই এখন হয়ে গেছে চ্যাটজিপিটিকেন্দ্রিক। এ সুবিধাকে কাজে লাগানো ভারতের এক চা বিক্রেতার বিজ্ঞাপনকে ঘিরে ইন্টারনেট জগতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় একজন চা বিক্রেতা তার দোকানের নাম দিয়েছে চাইজিপিটি। হিন্দি ভাষায় ‘চাই’ শব্দের অর্থ হলো চা এবং জিপিটি বলতে তিনি বুঝিয়েছেন, ‘জেনুইনলি পিউর টি’ বা ‘সত্যিকারের বিশুদ্ধ চা’। রাস্তার ধারের এ ধরনের দোকানটির এমন নাম ও আকৃষ্ট করার মতো ট্যাগলাইন নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন : টাকার বিনিময়ে মিলবে কান্না মুছে দেওয়ার মানুষ

চা বিক্রেতার এ সৃজনশীল চিন্তাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে ‘এআই’–এর ব্যবহার। শরীরকে তাজা ও প্রাণোচ্ছল করার ক্ষেত্রে চায়ে আদা ও এলাচির ব্যবহার করে থাকেন ভারতীয়রা। এ কথাটি মাথায় রেখেই তিনি এখানে ‘এ’ দ্বারা আদরাক বা আদা ও ‘আই’ দ্বারা ইলাইচি বা এলাচিকে বোঝানোর চেষ্টা করেন, যা তার চায়ের গুণগত মান ও চা পানের প্রশান্তির দিকটিও তুলে ধরে।

নিজের এ ছোট ব্যবসার প্রচারণা করার ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহার করায় তার দোকানের ছবি ইন্টারনেট জগতে বেশ ভাইরাল হয়েছে। চাই বা চা–এর ঐতিহ্যের সঙ্গে এআইর আধুনিকতার ভিন্নধর্মী এ মিশ্রণ দেখতে পেয়ে নেটিজেনরাও মুগ্ধ। ভারতীয় এ চা বিক্রেতা তার চা দিয়ে শুধু মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন না, বরং মানুষের একঘেয়ে দৈনন্দিন জীবনে হাস্যরস এবং সৃজনশীলতার বিকাশে সাহায্য করছেন।

এস/ আই. কে. জে/


এআই চায়ের দোকান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250