সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস ভুনা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

সংগৃহীত

কাঁচা কাঁঠাল বা এঁচোড় খেতে সব বাঙালিই পছন্দ করেন। আমিষ কিংবা নিরামিষ নানাভাবেই রান্না করা যায় এটি।

ঘরোয়া আয়োজন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানেও রাখতে পারেন এই পদ। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো রেসিপি-

আরও পড়ুন: পাকা আমের ভাপা সন্দেশ

১. মুরগির মাংস পরিমাণমতো

২. কাঁচা কাঁঠাল ২৫০ গ্রাম

৩. আদা

৪. রসুন বাটা

৫. কাঁচা মরিচ

৬. জিরা বাটা

৭. শুকনো মরিচের গুঁড়া

৮. গরম মসলা

৯. তেজপাতা

১০. ঘি

১১. টমেটো কুচি ও

১২. গোটা গরম মসলা ইত্যাদি।

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি

এঁচোড় সেদ্ধ করে পানি ফেলে দিন। এরপর প্যানে সরিষার তেল দিয়ে আস্ত গরম মসলা ও তেজপাতা সামান্য ভেজে মুরগির মাংসের ছোট ছোট টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মাংস ভাজা ভাজা হলে এর মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও টমেটো পিউরি এসব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

এরপর আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন। কষানো হলে এর মধ্যে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল মিশিয়ে আবারও কষিয়ে নিন।

প্রয়োজনে সামান্য গরম পানি মিশিয়ে নিন। এরপর চেখে দেখুন সব ঠিকঠাক আছে কি না। তারপ ঘি ও গরম মসলা গুঁড়া মিশিয়ে নিন।

বেশ মাখা মাখা হলে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস ভুনা।

এসি/আইকেজে 



কাঁচা কাঁঠাল মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250