শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

এক ব্যক্তির ৪০ স্ত্রী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ১লা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

ভারতে এক ব্যক্তির স্ত্রীর সংখ্যা ৪০। ঘটনাটি ঘটেছে বিহারে। ওই ব্যক্তর নাম রূপচাঁদ। তবে রূপচাঁদ নামে  কোনো ব্যক্তি আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কেননা, আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা এই তথ্য পেয়েছিলেন বিহারের এমন একটি এলাকা থেকে, যেখানে যৌনকর্মীরা বসবাস করেন।

অবাক করা এই ঘটনা ইতিমধ্যেই অনলিন-অফলাইনে আলোচনা- সমালোচনার সৃষ্টি করেছে। ঘটনাটি প্রথম জানা গেছে আদমশুমারি করতে গিয়ে। কর্মীরা যখন তথ্য সংগ্রহ যান, তখন একে একে কয়েকজন নারী নিজের স্বামীর নাম বলেন ‘রূপচাঁদ’।

শুরুতে আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা ততটা গুরুত্ব না দিলেও একই নাম বারবার আসতে থাকায় তারা অবাক হয়ে যান। গুনে দেখা যায়, একে একে ৪০ জন নারী তাদের স্বামীর নাম একই বলেছেন।

আরো পড়ুন: কোলে তুলে দোল খাওয়ানোর চাকরিতে বেতন ২৬ লাখ টাকা

পরে কর্মীরা ওই নারীদের সন্তানদের কাছে বাবার নাম জিজ্ঞাসা করেন। সবাই একই উত্তর দেন, তাদের বাবার নাম রূপচাঁদ। পরে আদমশুমারিতে এই নাম নথিভুক্ত করা হয়।

ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহের সময় এই বিষয় নজরে আসে। সেখানে বসবাস করা নারীরা নিজেদের স্বামীর নামের জায়গায় রূপচাঁদ নামটি ব্যবহার করেন। তাদের সবার সন্তানদের বাবার নামের জায়গায় এ নাম ব্যবহার করা হয়।

বিহার রাজ্যে গত ৭ জানুয়ারি থেকে আদমশুমারির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই রাজ্যে আদমশুমারি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এমএইচডি/ আই. কে. জে/

ভারত ভিন্নচোখে বিশ্ব আদমশুমারি স্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250