সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

আরো ১৬টি ‘বর্ডার হাট’ চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্তে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে নতুন করে আরও ১৬টি বর্ডার হাট চালুর পরিকল্পনা করছে দেশ দুটি । নতুন এসব বর্ডার হাট বাংলাদেশের সঙ্গে মিজোরাম ও পশ্চিমবঙ্গের সীমান্তে স্থাপন করা হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি এবং ঢাকা ১৬টি নতুন সীমান্ত হাট স্থাপনের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কূটনীতিক স্মিতা পন্ত।

স্মিতা পন্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ, মিয়ানমার) হিসেবে দায়িত্বে রয়েছেন। তার মতে, দুই দেশের মধ্যে বর্তমানে আটটি বর্ডার হাট চালু আছে এবং সেগুলো ত্রিপুরা এবং মেঘালয়ের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যগুলোতে অবস্থিত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে কানেকটিভিটির বিষয়ে এশিয়ান কনফ্লুয়েন্স নামে একটি থিংক ট্যাংকের আয়োজিত কনফারেন্সে কথা বলার সময় পন্ত এসব মন্তব্য করেন।

লাইভ মিন্ট বলছেন, নতুন করে এসব সীমান্ত হাট প্রতিষ্ঠার বিষয়টি বর্তমানে (উভয় দেশের মধ্যে) আলোচনায় রয়েছে এবং সেগুলো মিজোরাম ও পশ্চিমবঙ্গে স্থাপন করা হবে। নতুন এই সীমান্ত হাটগুলো সীমান্তের উভয়পাশে অবৈধ বাণিজ্য হ্রাস করার পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জন্য বাজারে প্রবেশ এবং অর্থনৈতিক সুযোগ আরও উন্নত করতে পারে।

আই. কে. জে/ 


বর্ডার হাট বাংলাদেশ-ভারত সীমান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250