সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

আবদুল হামিদকে রাজসিক বিদায় জানাল বঙ্গভবন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫১ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি : টিভি থেকে নেওয়া

সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় জানাচ্ছে বঙ্গভবন। বিদায় বেলায় আবদুল হামিদকে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি সজ্জিত দল বঙ্গভবনের ক্রেডেনসিয়াল মাঠে গার্ড অব অনার দিয়েছে। এ ছাড়া বঙ্গভবনের প্রধান ফটকে তাকে দেওয়া হয় স্যালুট গার্ড। এবার সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে।

এর আগে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোঃ সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মোঃ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এম/

আরো পড়ুন:

যিনি নিরপেক্ষ থাকবেন, তারই রাষ্ট্রপতি হওয়া উচিত: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আবদুল হামিদ রাজসিক বিদায় বঙ্গভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250