রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

আইটেম গানে মাতাবেন তনামি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

এ প্রজন্মের অভিনেত্রী তনামি হক। চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন ছোট পর্দায়ও। ১০ নভেম্বর (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তনামি অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছেন তনামি।

ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।

এ প্রসঙ্গে তনামি বলেন, সিনেমাটিতে একটি আইটেম গান রয়েছে। সে গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। ‘যন্ত্রণা’র গল্পটি ভালো। আশা করছি, সিনেমাটি সবার পছন্দ হবে।

আরো পড়ুনহলিউড অভিনেতার সন্তানের মা হতে চান দীপিকা!

এদিকে তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমা। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত  ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসের রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’। সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

এসি/ওআ


আইটেম গান তনিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250