রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

কুকুরছানা উদ্ধার অভিযানে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর গুলশানে গভীর রাতে কুকুরছানা উদ্ধারের বিষয়ে উদ্যোগ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ আসিফের ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে।

আদনান আজাদ আসিফ লিখেছেন, ‌‘শনিবার (৭ই মার্চ) রাতে বাসায় ফেরার পথে রাজধানীর গুলশান এলাকায় কুকুরছানার অস্বাভাবিক শব্দ শুনতে পান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সন্দেহ হলে আশপাশে খুঁজতে থাকেন যে, কোথা থেকে এত শব্দ আসছে। খানিক পরেই মেলে শব্দের উৎস।’

তিনি লিখেছেন, ‘সড়কের পাশে ম্যানহোলের স্যুয়ারেজ লাইনে আটকা ছিল পাঁচটি সদ্যোজাত কুকুরছানা। তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা প্রথমে চেষ্টা করেন ছানাগুলো উদ্ধারের। অনেক চেষ্টায় উদ্ধার করতে না পেরে যোগাযোগ করেন বন বিভাগের সঙ্গে।’

আদনান আরো লিখেছেন, ‘এরপর খবর পেয়ে ছুটে যান বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দীর্ঘসময় উদ্ধার তৎপরতা চালিয়ে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় চোখ না ফোটা কুকুরছানাগুলো।’

আমিনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250