সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শীতে গোড়ালির ব্যথা কমাতে করণীয় কী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের ব্যথা থেকে বাঁচতে অনেকেই বেদনানাশক ওষুধের ওপর নির্ভর করেন। তবে এসব ওষুধ না খেয়ে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। চলুন জেনে নিই গোড়ালির ব্যথা কমানোর উপায়- 

সঠিক মাপের জুতা পরুন 

পায়ের গোড়ালির ব্যথা থেকে বাঁচতে সঠিক মাপের জুতো পরুন। জুতার মাপ যদি ঠিক না থাকে এবং প্রায়ই হিল জুতো পরেন, তাহলে ব্যথা বাড়তে পারে। তাই সঠিক মাপের জুতা পরার অভ্যাস করুন। 

ঠান্ডা-গরম সেঁক দিন 

ঠান্ডা-গরম সেঁক দিলে গোড়ালি ব্যথা কমতে পারে। ১০ মিনিট গরম সেঁক এবং তার পরের ১০ মিনিট ঠান্ডা সেঁক দিয়ে দেখতে পারেন। ঠান্ডা সেঁক দেওয়ার সময় অবশ্যই বরফ কাপড়ে মুড়িয়ে নেবেন। সরাসরি ত্বকে বরফ লাগাবেন না। এতে ক্ষতি হতে পারে। 

আরো পড়ুন : খাঁটি গুড় চিনবেন যেভাবে

স্ট্রেচ করুন

ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই স্ট্রেচ করুন। এই ব্যায়াম করলে অনেকটা আরাম মিলবে। দুই পায়ের মধ্যে সামান্য ব্যবধান রেখে দেয়ালের কাছে সোজা হয়ে দাঁড়ান। দুই হাত দেয়ালে রাখুন। এবার পায়ের পাতার ওপরে ভর দিয়ে মাটি থেকে গোড়ালি তুলে ধরুন। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। ১০ থেকে ১৫ বার এই ব্যায়াম করুন। নিয়মিত এই ব্যায়াম করলে ব্যথা অনেকটা কমতে পারে।

গরম তেল মালিশ 

গরম তেল মালিশ করলেও কমবে গোড়ালি ব্যথা। সারা দিনে একবার তেল মালিশ করতে পারেন। এতে ব্যথা অনেক কমে যাবে। নারকেল তেল বা অলিভ অয়েলে ২ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে পায়ের পাতায় মালিশ করতে পারেন। চাইলে গরম পানিতে ২ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখতে পারেন। আরাম মিলবে। 

এস/ আই.কে.জে/    


গোড়ালি ব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250