শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (৩০শে জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

পিএসসি দাবি করেছে, সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়।

 জে.এস/

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250