সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

তাসমানিয়ার জঙ্গলে নিখোঁজ তরুণী, দুই বছর পর পাওয়া গেল তার ফোন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের গভীর জঙ্গলে দুই বছরের বেশি সময় আগে নিখোঁজ হয়েছিলেন বেলজিয়ামের এক তরুণী। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে এত দিন পর তার মুঠোফোন খুঁজে পাওয়া গেছে।

ওই তরুণীর খোঁজে গঠিত একটি বেসরকারি তল্লাশি দল ওই তরুণীর ফোনটি খুঁজে পায়। এরপর তাসমানিয়ার পুলিশ জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে এই অনুসন্ধান কার্যক্রমে যোগ দেবে। খবর এনডিটিভির।

নিখোঁজ ওই তরুণীর নাম সেলিন ক্রেমার। ২০২৩ সালের জুনে তিনি ফিলসফার ফলস নামের জলপ্রপাত দেখতে গিয়ে নিখোঁজ হন। এর কয়েক দিন পর পুলিশ তার গাড়িটি খুঁজে পায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সম্প্রতি সেলিনের পরিবার ও বন্ধুরা বেলজিয়াম থেকে এসে নিজেরাই একটি বড় তল্লাশি অভিযানের ব্যবস্থা করেন। তারা গত শনিবার (১৩ই ডিসেম্বর) ওই জলপ্রপাতের কাছে বনের মধ্যে তল্লাশি চালান।

এর আগে পুলিশও সেখানে তল্লাশি চালিয়েছিল। সেখানেই একটি মুঠোফোন পাওয়া যায়, যা পরে সেলিন ক্রেমারের বলে নিশ্চিত করে পুলিশ। ফোনটি এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাসমানিয়া পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তাসমানিয়া পুলিশের পরিদর্শক অ্যান্ড্রু হ্যানসন বলেছেন, ‘ফোনের অবস্থান এবং এর ভেতরে থাকা তথ্য বিশ্লেষণ করে আমাদের মনে হচ্ছে, দিনের আলো কমে যাওয়ায় সেলিন সম্ভবত ফোনের একটি অ্যাপ ব্যবহার করে জলপ্রপাতের প্রধান রাস্তা ছেড়ে একটি সংক্ষিপ্ত রাস্তা ধরে তার গাড়ির দিকে ফিরছিলেন।’

সম্ভবত তাড়াহুড়োর কারণে ক্রেমারের হাত থেকে ফোনটি পড়ে গিয়েছিল। এরপর ফোন ছাড়াই হাঁটতে গিয়ে তিনি ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেন।

সেলিন ক্রেমারকে সবশেষ ২০২৩ সালের ১৭ই জুন দেখা গিয়েছিল। এর ৯ দিন পর তার বন্ধুরা নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ আগেই জানিয়েছিল, নিখোঁজ হওয়ার সময় ওই এলাকার তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়ায় এত দিন বেঁচে থাকা সম্ভব নয়। তবে ফোনটি উদ্ধারের কারণে নতুন করে তদন্ত শুরু হয়েছে।

জে.এস/

তরুণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250