সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

নকল পণ্য উৎপাদন, ১১ প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও হেলমেট উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০শে জানুয়ারি) র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (২৯শে জানুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:লক্ষ্মীপুরে সাড়ে ৮০০ কেজি জাটকা জব্দ

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার জব্দের পর ধ্বংস করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।

এইচআ/ আই. কে. জে/ 

জরিমানা নকল পণ্য র‌্যাব-১০

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250