রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের প্রকোপ কমিয়ে আনা সম্ভব : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে নানাবিধ শারীরিক জটিলতা হতে পারে। এসব ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তা মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ডায়াবেটিসের প্রকোপ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ‘বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।

আরো পড়ুন : ২৮শে নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে পিডিবি কর্মকর্তাদের

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বের অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। এ কারণে নিয়মিত রক্ত পরীক্ষা করা জরুরি। ডায়াবেটিস থাকলে নিকটস্থ ডায়াবেটিস সেন্টার থেকে সেবা নিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতাও এক্ষেত্রে খুব জরুরি বলে আমি মনে করি। 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিসহ নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্তমান অন্তর্বর্তী সরকারের সহায়তা যথারীতি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এস/ আই.কে.জে/

ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250