সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বাংলাদেশের মতো এত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোথাও দেখিনি: স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। ছবি: প্রেস উইং

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

আজ শুক্রবার (১৮ই জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আপনাদের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য ড্রেয়ারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’

তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’

ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এমন এক ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করছি, যেখানে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ চিকিৎসায় সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘গর্ভকালীন অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষ সহচরের প্রয়োজন হয়, যা সব সময় সম্ভব নয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন।’ প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, ‘অনেক প্রবাসী বিদেশে ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এখন তারা অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।’

ড্রেয়ার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আপনি যেটা করছেন, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি নিজ দেশে পারেন, তাহলে অন্যরাও পারবে।’

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা স্টারলিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250