সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শাহজালালে দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১১১ গ্রাম স্বর্ণসহ আবদুল রহমান সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যরা।  

বুধবার (১২ই জুন) একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটের ঢাকায় ফেরেন তিনি।

তাকে তল্লাশি করে  ১১৬ গ্রাম ওজনের স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৯৫ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য  আনুমানিক ২ কোটি ১১ লাখ ১০ হাজার  টাকা।

আরো পড়ুন: দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ

জানা যায়, দুবাই থেকে আসা যাত্রী আবদুল রহমান সোহাগ বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনএসআই কর্মকর্তাদের তিনি জানান, তার কাছে শুল্ক প্রদান করা ১১৬ গ্রাম ওজনের ১টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার রয়েছে। এছাড়া আর কোনো স্বর্ণ নেই। 

তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে আর্চওয়ের মাধ্যমে দেহ তল্লাশি করা হয়। এসময় তার মলাশয়ে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে ওয়াশরুমে নিয়ে মলাশয় থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৩১৬ গ্রাম ওজনের ৬টি (১৮৯৬ গ্রাম) ডিম্বাকৃতির স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়।  

কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত স্বর্ণসহ আবদুল রহমান সোহাগ বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছেন। আরও স্বর্ণের উপস্থিতি আছে কি না তা নিশ্চিত হতে জন্য তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হবে। আটক আবদুল রহমান সোহাগের নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআ/ 

স্বর্ণ চোরাচালন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250