বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

শরৎকালে অ্যালোভেরা ব্যবহারের উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শরৎকালে অ্যালোভেরা দিয়ে রূপচর্চা অত্যন্ত উপকারী। এ সময় আবহাওয়ার বদল ঘটে। দীর্ঘ বর্ষা ও গরমের পর ধীরে ধীরে আমরা শীত ঋতুর দিকে এগিয়ে যেতে থাকি। ফলে ত্বক শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে উঠতে শুরু করে। এ সময় ত্বকের যত্নে অ্যালোভেরা একটি আদর্শ প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। সূত্র: হেলথ লাইন ও টাইমস অব ইন্ডিয়া। 

যেভাবে ব্যবহার করবেন

» অ্যালোভেরা ফেস প্যাক

তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটি হলুদ বা এক চা-চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করবে। সেই সঙ্গে দূর করবে শুষ্কতা।

» অ্যালোভেরা আইস কিউব

শরৎকালে সকালে মুখ ধোয়ার পর একটি অ্যালোভেরা আইস কিউব মুখে হালকা করে ঘষে নিন। এটি ত্বক টোন্টড করবে, পোর্স ছোট করবে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বাড়াবে।

» প্রাকৃতিক ময়শ্চারাইজার

প্রতিদিন সকালে ও রাতে মুখে এবং গলায় তাজা অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা করে ম্যাসাজ করে শুকিয়ে নিন।

সতর্কতা

যাদের অ্যালোভেরায় অ্যালার্জি আছে, তারা ব্যবহারের আগে হাতে পরীক্ষা করে নিন।

শরৎকালে ত্বকের যত্নে অ্যালোভেরা একটি কার্যকরী প্রাকৃতিক উপাদান। এটি ত্বক শীতল, আর্দ্র ও সুস্থ রাখতে সাহায্য করে। ফলে ঋতু পরিবর্তনের প্রভাব থেকে ত্বক রক্ষা করা যায়। সে জন্য এই শরতে আপনার রূপচর্চায় অ্যালোভেরাকে সঙ্গী করুন। উপকার তো পাবেনই, সঙ্গে পয়সাও বেঁচে যাবে কিছুটা।

জে.এস/

অ্যালোভেরা রূপচর্চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250