রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের ‘পাখি মাছ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি ‘পাখি মাছ’। বুধবার (০২রা অক্টোবর) সকালে মাছটি আবুল কাশেম (৫২) নামে এক জেলে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সোহেল নামে এক মাছ ব্যবসায়ী মাছটি সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন।

এর আগে, শনিবার আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ মায়ের দোয়া নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী সোহেল বলেন, পাখি মাছগুলো সচরাচর তেমন একটা পাওনা যায় না। তবে মার্কেটে এসব মাছের চাহিদা কম থাকায় তেমন একটা দাম ওঠে না। তাই ৩০ কেজি ওজনের এই মাছটি নিলামে সাড়ে ৩ হাজার টাকায় কিনেছি।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

জেলে আবুল কাশেম বলেন, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে এই মাছ বেশি ধরা পড়তো। তবে এখন বেশি একটা পাওয়া যায় না। এ মাছগুলোর দাম তুলনামূলক সব সময়ই মার্কেটে কম থাকে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো কুলে আসে না। এ কারণে সমুদ্রে এই মাছগুলো কম ধরা পড়ে। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি না। আশা করছি, আরো বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।

এসি/কেবি

‘পাখি মাছ’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250