মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ *** ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

অনলাইনে শো অফ করে আন্দোলন করিনি : টয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। শিক্ষার্থীদের আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই সরব ছিলেন তিনি। নেমেছিলেন রাজ পথেও।

তবে টয়া মনে করছেন, এখনো বাক স্বাধীনতা ফিরে পায়নি দেশের সাধারণ জনগণ। তা নিয়েই এবার আওয়াজ তুললেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

নিজের পোস্টে টয়া জানান, বাক স্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না। আমি ভাই অনলাইন-এ শো অফ করে আন্দোলন করিনি। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতবড় কেউ না তাই অত বেশি কভারেজ পাইনি। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।

টয়া আরও বলেন, একটা কথা ৫ই আগস্টের আগে বলেছি, এখনো বলছি। সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এইসব বলা বন্ধ করতে হবে। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই। টয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন।

টয়া বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। অপেক্ষায় আছেন বড় পর্দা ও ওটিটিতে কাজ করার। এরই মধ্যে তিনি বেশকিছু সিনেমার গল্পও পেয়েছেন। যা নিয়ে কথাও চলছে।

ওআ/কেবি

অভিনেত্রী টয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250