রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

আজ ধ্যানে বসছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে শেষ দফার লোকসভার ভোটগ্রহণ শেষ হচ্ছে শনিবার (১লা জুন)। কিন্তু বৃহস্পতির (৩০শে মে) নির্বাচনী প্রচারণার শেষ দিন।

এদিন সন্ধ্যাতেই কন্যাকুমারীতে ধ্যানে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন তিনি।

২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে।

আরো পড়ুন: ইউরোপের তিন দেশকে সৌদির ধন্যবাদ

ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। যুক্ত হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল। মূল ভূখণ্ড পেরিয়ে আরো কিছুটা এগোলে তবেই বিবেকানন্দ রক।

এখানে রয়েছে কন্যাকুমারীর মন্দির। সমুদ্রের উত্তাল ঢেউ চারদিক থেকে আছড়ে পড়ে এখানে। একদা এখানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেখানেই, ধ্যানমণ্ডপমে ধ্যানে বসছেন মোদী।

এসি/ আই.কে.জে

মোদী ধ্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250