শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

ছিপ বালিকা

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আহমেদ রুহুল আমিন 

বাপ গেছে তার পাথরঘাটায় 

মা গেছে চা বাগানে,

রাতের খাবার জুটবে কী আজ

সে খবর তো মা জানে।


বন্ধুরা তার এই সময়ে

বউচি খেলায় ব্যস্ত,

ভাতের সাথে তরকারির ভার

তার উপরেই ন্যস্ত।


লিকলিকে তার হাত-পা শরীর

ছিপের মতোই গড়ন তার, 

সংসারেতে এই বয়সেই

নিচ্ছে নিজের ভরণ তার।


বাম হাতে তার জালের হাতল

হেচকা টানে ডানখানা,

ছিপ-জালে কী আটকা পড়ে

একটা-দুটো 'ডানকানা'।


জালে-জলে শরীরে টান

সর্বশক্তি দিয়ে হাঁক,

ছিপ-জাল নেয় শূন্যে তুলে

ছিপের মতোই শরীর বাঁক।


ক'দিন পরেই ছিপ বালিকা 

ধরবে নিজ সংসারের হাল,

ছিপ শরীরে বাঁক নেবে তার

'জীবন' নামের ছিপ-জাল।

আরএইচ/এইচ.এস

কবিতা ছড়া ছিপ বালিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250