সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সন্তানকে জড়িয়ে ধরার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাবা-মায়ের সবচেয়ে প্রিয় হলো সন্তান। তারা পরম যত্নে ও আদরের সাথে সন্তানকে লালন-পালন করেন। সন্তানের ছোট-বড় আবদার পূরণে বাবা-মা কঠোর পরিশ্রম করেন শুধু সন্তানের মুখের হাসি ফোটাতে।

বাবা-মায়ের আত্মত্যাগের মর্যাদা হয়তো সন্তানরা আজীবনেও পূরণ করতে পারেন না। তবে এর বিনিময়ে সন্তানের কাছে কিছুই চান না বাবা-মা। শুধু চান একটু ভালোবাসা ও সম্মান। এটুকু দিতেই হয়তো ব্যর্থ হন অনেক সন্তান।

তবে আজ কিন্তু বাবা-মা ও সন্তানের মধ্যকার সব রাগ-অভিমান কাটিয়ে বুকে জড়িয়ে ধরার দিন। এজন্য প্রতিবছর পালিত হয় ‘গ্লোবাল হাগ ইওর কিডস ডে’ বা বিশ্বব্যাপী সন্তানদেরকে জড়িয়ে ধরার দিবসটি। প্রতিবছর জুলাই মাসের তৃতীয় সোমবার বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস।

একটি হাগ, আলিঙ্গন বা জড়িয়ে ধরার মাধ্যমে আপনি সন্তানদেরকে কতটা ভালোবাসেন তা বুঝিয়ে দিতে পারেন। আর সন্তানরাও আলিঙ্গন পেলে আরাম অনুভব করে, নিরাপত্তা ও আস্থা পায়।

আরো পড়ুন : প্রতিদিন ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হৃদযন্ত্র ভালো রাখতে আলিঙ্গনের চেয়ে ভালো ওষুধ আর হয় না। কারণ প্রিয়জনের সামান্য স্পর্শ প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট।

কোনো কাজ করার আগে, প্রিয়জনকে জড়িয়ে ধরলে আত্মবিশ্বাস বাড়ে ও ভয় কমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশ বয়সের সঙ্গে একাকিত্ব বাড়তে থাকে, যা স্ট্রেস বাড়িয়ে তোলে। প্রিয়জনকে আলিঙ্গন করার মাধ্যমে কাটানো যায়।

আমরা যখন কাউকে জড়িয়ে ধরি, তখন স্ট্রেস হরমোন কর্টিসোল নিঃসারিত হয়। এই হরমোন স্ট্রেস ও মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে।

প্রিয়জনকে যত বেশি জড়িয়ে ধরবেন, ততই কমবে কর্টিসোল হরমোনের পরিমাণ। মানসিকভাবে শান্ত রাখতে পারে একটি ছোট্ট হাগ বা আলিঙ্গন।

সূত্র: ন্যাশনাল টুডে/হেলথলাইন

এস/কেবি


সন্তান আলিঙ্গন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250