সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

কেন বিনিয়োগের আকর্ষণীয় খাত এখন ‌‌‌‘সোনা’

ইব্রাহীম খলিল জুয়েল

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

সঞ্চয়পত্র কিংবা বিভিন্ন ব্যাংক ডিপোজিটে টাকা রাখার চেয়ে গোল্ড বা সোনায় বিনিয়োগ অনেক বেশি লাভজনক। কেননা সোনার দাম দিনকে দিন শুধু বেড়েই চলেছে।  গত এক বছরে ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। ২০২৪ সালে দাম ২৪.৫৩ শতাংশ বেড়ে প্রতি ভরিতে ১৩৮,২৮৮ টাকায় উঠেছে হলুদ এই ধাতুটির দাম। এ জন্য সোনা সবচেয়ে আকর্ষণীয় ও নিরাপদ বিনিয়োগের হাতিয়ারে পরিণত হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ভাইস-প্রেসিডেন্ট মাসুদুর রহমান জানান, অনেক লোকই এখন স্বল্প সময়ে ভালো লাভের আশায় গোল্ডে বিনিয়োগ করছেন। বিশেষ করে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির লোকজন।

বাজুসের মতে, অর্থনৈতিক অস্থিরতা, দুর্বল টাকা এবং সঞ্চয় সরঞ্জামগুলিতে সুদের হার হ্রাসের কারণে সোনা আপাতদৃষ্টিতে দাম বৃদ্ধির সমার্থক হয়ে উঠেছে। যা মূল্যবান এই ধাতুকে মধ্য ও উচ্চ-মধ্যম আয়ের লোকদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পরিণত করেছে।

যদিও স্থানীয় সোনার বাজার গত দুই থেকে তিন বছর ধরে বেশ অস্থির ছিল। তবে এটি সোনার বিনিয়োগকারীদের জন্য কোনও উদ্বেগের কারণ ছিল না।

অতীত অভিজ্ঞতা ও পরিসংখ্যান থেকে দেখা গেছে, বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ বা অর্থনৈতিক অস্থিরতার সময়ে স্বর্ণকে মানুষ নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেয়।

আই.কে.জে/

সোনা ইব্রাহীম খলিল জুয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250