বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

বিয়ের ১৪ বছর পর সাইফকে নিয়ে কোন অভিযোগ কারিনার?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সাইফের প্রেমে তিনি সবসময় মুগ্ধ থাকতেন। বরাবর সে কথাই এতদিন বলে এসেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সাইফের বিরুদ্ধে অভিযোগও রয়েছে কারিনার। প্রথম সন্তান তৈমুরের জন্মের পর তিনি কাছে পাননি বাংলার অলিখিত নবাব সাইফ আলি খানকে। সে কথাই জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।

বছরখানেক আগে কারিনার একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেখানেই ভাইয়ের কাছে স্বামীকে নিয়ে অনুযোগ করেন অভিনেত্রী। সেই রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর সিং। এই শুনে কারিনা আক্ষেপ করে বলেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় একদিনও তার সঙ্গে হাসপাতালে ছিলেন না সাইফ।

ননদ সোহা আলি খানের অনুষ্ঠানে গিয়ে কারিনা বলেন, মা হিসাবে তিনি যতটা তৎপর, বাবা হিসাবে সাইফ ততটাই ঠান্ডা মাথার। তবে অভিনেত্রী বলেন, তার সন্তানদের জন্য সাইফই শ্রেষ্ঠ বাবা। শুধু তৈমুর ও জেহর জন্য নয়, সাইফ তার আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারা আলি খানের প্রতিও সমান দায়িত্ববান  এবং যত্নশীল। তবে তার স্বভাব ও মেজাজ যে সত্যি নবাবের মতো, সে কথাই বুঝিয়েছেন কারিনা কাপুর।

জে.এস/

বলিউড অভিনেতা সাইফ আলি খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250