রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্য ক্রিয়েট করলেন চার নায়ক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

(বাঁ থেকে) আলেক জেন্ডার বো, আমিন খান, আহমেদ শরীফ, জায়েদ খান ও মামনুন ইমন। ছবি: সংগৃহীত

সাধারণত বাংলা সিনেমার শেষ দৃশ্যে দেখা যায়, ভিলেনকে মেরে কুপোকাত করছেন নায়ক। ভিলেনকে পরাজিত করার মধ্য দিয়ে নায়কের বিজয় দেখিয়ে শেষ হয় সিনেমা। সম্প্রতি বাংলা সিনেমার খ্যাতিমান ভিলেন আহমেদ শরীফকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্য ক্রিয়েট করলেন চার নায়ক আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন।

বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তারা। যেখানে দেখা যায়, চার নায়ক মিলে কুপোকাত করছেন ভিলেন আহমেদ শরীফকে। সেই ছবি ফেসবুকে শেয়ার করে জায়েদ খান লেখেন, ‘ছবির শেষ দৃশ্য’।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, নিউইয়র্কে বেলরোজ নামের একটি রেস্তোরাঁয় আড্ডা জমিয়েছিলেন তারা। সেই আড্ডার পুরোটায় ছিল বাংলাদেশ ও সিনেমা।

জায়েদ খান বলেন, ‘আড্ডার পুরোটায় আমরা আহমেদ শরীফ ভাইয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা গল্প শুনেছি। ৯০০ সিনেমা করার অভিজ্ঞতা তার। এর সঙ্গে আমিন ভাইসহ বাকিরাও নিজ নিজ অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলাম। শরীফ ভাইয়ের চোখে পানি চলে এসেছে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে। আড্ডার শেষে যখন সবাই উঠব, তখন আমি বললাম, সিনেমার শেষ দৃশ্য হবে এখন। এরপর ভিলেনকে নায়কেরা ঘিরে ধরে এই ছবিটা তুলি; যাতে বোঝাতে চেয়েছি, ভিলেনকে কুপোকাত করে ঘিরে রেখেছে নায়কেরা।’

জে.এস/

আহমেদ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250