সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

কোটা আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের আহ্বান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে।

এছাড়া জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। জাতিসংঘ বিষয়টি নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ই জুলাই) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। 

আরও পড়ুন: কোটা আন্দোলন : হল ছাড়বেন না শিক্ষার্থীরা

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবহিত। নিবিড়ভাবে এবং উদ্বেগের মাধ্যমে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমি মনে করি, বাংলাদেশ হোক বা বিশ্বের যেকোনো স্থানেই হোক, জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বা বিক্ষোভ করার অধিকার আছে। যেকোনো রকম হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের সুরক্ষিত রাখতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।

এসি/কেবি

কোটা আন্দোলনকারী জাতিসংঘের আহ্বান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250