রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি, মৃদু শৈত্যপ্রবাহ বইছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে তাপমাত্রা কমে গেলেও সকালে উঁকি দিয়েছে সূর্য।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। তবে আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে।

আরো পড়ুন: লক্ষ্মীপুরে ৫ দালালের কারাদণ্ড

এদিকে জেলায় হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বোরো রোপণের ভরা মৌসুম চলায় তাপমাত্রা কমে গেলেও মাঠে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।

কৃষক ছবরুল মিয়া বলেন, বোরো রোপণ করছি। কয়েকদিনের চেয়ে বৃহস্পতিবার একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে।

সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশাচালক আসলাম বলেন, গত কয়েকদিনের তুলনায় আজকে শীত একটু বেশি। ঠান্ডার মধ্যে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। কিন্তু তারপরও কিছু করার নেই। রিকশা না চালালে খাবো কী? রুড-বৃষ্টি, শীত সবকিছুর মধ্যেই আমাদের প্রতিদিন কাজ করতে হয়।

এসি/


সর্বনিম্ন তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250