বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ রোববার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরে রিয়াদে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড এক্স হ্যান্ডলেও তা শেয়ার করা হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনার নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য আপনাকে নিয়মিত হালনাগাদ তথ্য জানানো হবে। আপনি যদি মধ্যপ্রাচ্য ত্যাগ করতে চান, যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত রয়েছে এবং প্রস্থানের বিকল্পগুলোর সর্বশেষ তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো অগ্রাধিকার নেই।’

পোস্টে বলা হয়েছে, ‘আপনি যদি নিরাপদে তা করতে পারেন, তবে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করার জন্য মার্কিন নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। বিদ্যমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির কারণে আকাশসীমায় ঘন ঘন বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও সৌদি আকাশসীমা খোলা রয়েছে। রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম বিমানবন্দর খোলা ও সচল রয়েছে। তবে সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে ফ্লাইটের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আপনি যদি প্রস্থানের সুযোগ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে নিজ বাসস্থান বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য প্রস্তুত থাকতে হবে। খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত রাখুন। সব মার্কিন নাগরিককে সতর্ক থাকার, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার এবং মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সর্বশেষ নির্দেশিকা পর্যালোচনা করার জন্য জোর অনুরোধ করা হচ্ছে।’

জে.এস/

যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250