বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান সংঘাত এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সূত্র: দ্য গার্ডিয়ান।

আজ শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় এবং ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। যদিও যুদ্ধের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, তবে সরকারিভাবে ইয়েমেন থেকে আসা কোনো হামলার কথা ইসরায়েল এই প্রথম স্বীকার করল।

এই ঘটনার ঠিক একদিন আগে তেল আবিবে বড় ধরনের হামলার খবর পাওয়া যায়। জানা যায়, ইরান থেকে প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে অন্তত পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল তেল আবিব লক্ষ্য করে, যা অঞ্চলজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ইয়েমেন থেকে শুরু হওয়া এই নতুন ফ্রন্ট মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিচ্ছে।

জে.এস/

ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250