সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শিশুর উচ্চতা বাড়াবে এই ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রায় প্রত্যেক বাবা-মা শিশুর উচ্চতা ঠিকঠাক না বাড়লে চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন না ঠিক কোন কোন নিয়ম মেনে চললে সন্তানের উচ্চতা বাড়ানো সম্ভব। তাই তারা যেখানেই যা দেখেন বা শোনেন তাই সন্তানের ওপর প্রয়োগ করেন। আর তাতে বাড়ে সমস্যা। তাই এই ভুল আর করবেন না। শিশুর ডায়েটে রাখুন ৫টি উপকারী খাবার। তাতেই তার উচ্চতা হু হু করে বাড়বে। সেই সঙ্গে থাকবে সুস্থও।

দুধ ও দুগ্ধজাত খাবার

সন্তানের যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে তাহলে তাকে রোজ দুধ খাওয়াতেই পারেন। কারণ, এই পানীয়ে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। সেই সঙ্গে এতে ভরপুর ক্যালশিয়ামও রয়েছে। আর ভিটামিন ডি এবং ক্যালশিয়াম উচ্চতা বাড়ানোর কাজে একাই একশো। তাই আজ থেকেই শিশুকে গরুর দুধ খাওয়ান। আর সে দুধ খেতে না চাইলে দই, পনির, ছানার মতো দুগ্ধজাত খাবারও রোজ খাওয়াতে পারেন। তাতেও উপকার মিলবে।

হোল গ্রেইনের সঙ্গে পাতিয়ে দিন বন্ধুত্ব

সন্তানের উচ্চতা বাড়াতে চাইলে তাকে গোটা শস্য খাওয়াতে হবে। কারণ, এই ধরনের খাবারে থাকে ভিটামিন বি, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়ামের ভাণ্ডার। সেই সঙ্গে এসব খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরিও রয়েছে। যার দরুন হোল গেইন খাবার খেলে দ্রুত উচ্চতা বাড়ে শিশুর। সেই সঙ্গে দূর হয় পুষ্টির ঘাটতি। তাই আজ থেকেই তার ডায়েটে ব্রাউন রাইস, আটার রুটি, হোল গ্রেইন পাস্তার মতো খাবারগুলোকে জায়গা করে দিন।

আরো পড়ুন : শিশু সবজি খেতে না চাইলে বানাতে পারেন ভেজিটেবল বিরিয়ানি

ডিমের শরণাপন্ন হন​

আমাদের অতি পরিচিত ডিম সেরার সেরা একটি খাবার। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যা পেশি গঠনে সাহায্য করে। শুধু তাই নয়, কুসুমে মজুত ভিটামিন বি২ বা রাইবোফ্লাভিন উচ্চতা বাড়াতে পারে। তাই শিশুর রোজের ডায়েটে ডিম রাখতে ভুলবেন না যেন। এক্ষেত্রে ২টি ডিম খাওয়ালেও সমস্যার কিছু নেই।

​সয়াবিনের নেই তুলনা​

আপনার সন্তানের ডায়েটে যত দ্রুত সম্ভব সয়াবিনকে জায়গা করে দিন। আসলে এই উদ্ভিজ্জ খাবার হলো প্রোটিনের ভাণ্ডার। আর এই উপাদান হাড় এবং পেশির গঠনে সাহায্য করে। শুধু তাই নয়, এতে কিছুটা পরিমাণে ক্যালশিয়ামও থাকে। যার ফলে সন্তানের উচ্চতা বাড়তে সময় লাগে না। তাই শিশুর ডায়েটে অন্ততপক্ষে ৫০ গ্রাম সয়াবিন রাখতে ভুলবেন না যেন! আশা করা যায় তাতেই উপকার মিলবে।

শাক থাকুক শিশুর ডায়েটে​

নিয়মিত শাক খাওয়াতে হবে শিশুকে। কারণ, এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, ফোলেট, ম্যাগনেশিয়াম, আয়রন থেকে শুরু করে একাধিক জরুরি খনিজ এবং ভিটামিন। আর এসব উপাদান শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে তার শরীরে পুষ্টির ঘাটতিও মিটিয়ে দেয়।

এস/কেবি 

শিশুর উচ্চতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250