রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

আসছে ব্লকবাস্টার ছবি ‘এফ ওয়ান’-এর সিক্যুয়েল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

‘এফ ওয়ান’ সিনেমার একটি দৃশ্যে ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত

গত বছরের আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘এফ ওয়ান’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। বক্স অফিসে সিনেমাটি ব্যাপক সফলতা পায়। এবার জানা গেল, এফ ওয়ানের সিক্যুয়েল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক জেরি ব্রুকহাইমার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। 

লস অ্যাঞ্জেলেসে বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ‘লাঞ্চন’-এও তিনি এ ঘোষণা দেন। তবে অভিনয় শিল্পী বা মুক্তির সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ব্র্যাড পিট আবারও প্রধান চরিত্রে ফিরবেন কিনা, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। 

উল্লেখ্য, ‘এফ ওয়ান’-এ সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। এ বছর ছবিটি অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগ সহ মোট চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে। 

এর আগে ‘এফ ওয়ান’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি এক সাক্ষাৎকারে জানান, তিনি একসময় ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ ছবিতে ব্র্যাড পিট ও টম ক্রুজ-কে প্রধান ভূমিকায় নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে নির্মাতাদের বাজেট সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। 

পরে নির্মাতা ম্যানগোল্ড ছবিটি পরিচালনা করেন এবং এতে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল ও ম্যাট ডেমন। 

‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার জন্য সুপরিচিত পরিচালক জোসেফ কোসিনস্কির ‘এফ ওয়ান’ সিনেমায় আরও অভিনয় করেছেন ড্যামসন ইদ্রিস, জাভিয়ের বারডেম ও কেরি ম্যাককেনার মতো তারকারা। 

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250