রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

লাখ টাকার প্রলোভনে মধ্যরাতে ঢাকামুখী লাখো মানুষ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেবে- এমন প্রলোভনে সারা দেশ থেকে লাখো মানুষকে ঢাকায় জড়ো করা হচ্ছিল! 

রোববার (২৪মে নভেম্বর) রাত থেকেই ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর ব্যানারে বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের ফেরত পাঠিয়েছেন।

পুলিশ গণমাধ্যমকে জানায়, একটি চক্র কৌশলে রাতের আঁধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকা দখলের পাঁয়তারা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের।

২৫শে নভেম্বর ‘রাজধানীর শাহবাগে মহাসমাবেশ’ লেখা ব্যানারও দেখা গেছে জড়ো হওয়া লোকজনের গাড়িতে।

আ.ব.ম. মোস্তফা আমীন নামে এক ব্যক্তির নামে লিফটলেট পাওয়া গেছে তাদের কাছে। যেখানে মোস্তফা আমীনকে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি লিফটলেটে সমাবেশের তারিখ উল্লেখ করা হয়েছে ১৮ই আগস্ট, স্থান: শাহবাগ মোড়।

তবে আরেকটি লিফলেটে ২৫শে নভেম্বর সকাল ১০টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। ওই লিফটলেটের শিরোনাম ‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো।’

তবে গ্রামের সাধারণ মানুষকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছে জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠায়।

প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভুয়া গণঅভ্যুত্থান ও প্রতিবিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওআ/ আই.কে.জে/ 

মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250