বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বা আয়াতুল্লাহ চূড়ান্ত করা হয়ে গেছে, এখন কেবল ঘোষণা বাকি। এমনটাই জানিয়েছেন ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরা খারাজমি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জোহরা খারাজমি ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টসের’ আটজন সদস্য পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া বয়কট করেছেন বলে যে খবর ছড়িয়েছে, সেটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। খারাজমি ইঙ্গিত দিয়েছেন, একজন সর্বোচ্চ নেতা হয়তো ইতিমধ্যে নির্বাচিত হয়ে আছেন, কিন্তু তার নাম এখনো জনসমক্ষে ঘোষণা করা হয়নি।

তেহরানে আল-জাজিরাকে খারাজমি বলেন, পরবর্তী নেতার জীবন রক্ষা করা অত্যন্ত যুক্তিসংগত...এটি একটি অত্যন্ত যৌক্তিক নিরাপত্তা প্রটোকল।

ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো গত কয়েক দিনে ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর কীভাবে ও কখন হামলা চালানো যায়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে থাকতে পারে বলে যে খবর এসেছে, তার বিপরীতে ওই অধ্যাপক বলেন—কুর্দিরা ইরানের সমর্থনেই আছে।

ইরানি বাহিনী গতকাল বৃহস্পতিবার (৫ই মার্চ) প্রতিবেশী ইরাকের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে একটি অভিযান শুরু করেছে। 

খারাজমি বলেন, ‘আমি মনে করি, এটি...রাজনৈতিক প্রচারণা...ইরানিরা তাদের দমন করবে এবং আমি মনে করি না তারা কার্যকর কিছু করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘আমি তেহরানে যা দেখছি, তা হলো উচ্চ সামাজিক সংহতি ও ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থন।’

এর আগে, ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনেই হামলায় ইরানের সর্বশেষ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার জায়গায় সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

আয়াতুল্লাহ খামেনি তার কোনো উত্তরসূরি মনোনীত করে যাননি। ফলে ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি ‘অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ’ গঠন করা হয়েছে। নতুন নেতা নির্বাচিত হওয়ার আগপর্যন্ত এই পরিষদই সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে।

এই পরিষদের সদস্যরা হলেন—ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসেনি ইজেই ও গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ (আইনবিদ) শেখ আলিরেজা আরাফি।

ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ব্যবস্থায় সর্বোচ্চ নেতার (বলি-ই-ফকিহ) পদটি সবচেয়ে শক্তিশালী। রাষ্ট্রের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের ওপর তার একক কর্তৃত্ব রয়েছে। ১৯৮৯ সালের জুনে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি দায়িত্ব নিয়েছিলেন এবং প্রায় ৩৬ বছর ইরান শাসন করেছেন।

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250