সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মাঝ নদীতে সন্তান প্রসব করলেন পারভিন, লঞ্চে আজীবন ভাড়া ফ্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার সদরঘাট থেকে ভোলা যাওয়ার পথে চলন্ত লঞ্চে সন্তান প্রসব করেছেন পারভীন বেগম নামে এক প্রসূতি মা।

ঢাকা-ইলিশা রুটের আল ওয়ালিদ-৪ নামের একটি লঞ্চে সোমবার (৯ই সেপ্টেম্বর) বিকেল ৪টায় ওই নারী নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেন। এ ঘটনায় নবজাতকসহ ওই নারীর জন্য আজীবন লঞ্চ ভাড়া ফ্রি করে দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার দুপুর ২টায় ওই নারীর স্বামী সালাউদ্দিন ঢাকার সদরঘাট থেকে লঞ্চে উঠিয়ে দেন তার স্ত্রী পারভীন বেগমকে। লঞ্চে তিনি একাই ছিলেন। লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার ২ ঘণ্টা পর মাঝ নদীতে ওই নারীর প্রসব বেদনা ওঠে। লঞ্চটি যেহেতু মাঝ নদীতে ছিল তাই কোনো উপায় না থাকায় লঞ্চের স্টাফদের সহযোগিতায় লঞ্চের অপর এক নারী সন্তান প্রসবে সহযোগিতা করেন। একপর্যায়ে ওই নারী চলন্ত লঞ্চেই একটি পুত্র সন্তান জন্ম দেন।  

এমন খবর ছড়িয়ে পড়লে পারভীন বেগমের ভাই জহিরুলসহ আত্মীয় স্বজনরা তাকে অভ্যর্থনা জানাতে ইলিশা ঘাটে অবস্থান করেন। রাত ৮টার দিকে লঞ্চটি যখন ইলিশা ঘাটে নোঙর করে তখন উৎসুক জনতার ভিড় পড়ে যায়।  

এদিকে ঝুঁকি থাকলেও নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব হওয়ায় খুশি পারভীন বেগমের স্বজনরা।

আবেগে আপ্লুত পারভিন বেগম বলেন, এ মাসের ৩০ তারিখ ডেলিভারির সম্ভাব্য তারিখ ছিল, এভাবে সন্তান জন্ম হবে ভাবিনি। তবে আমি অনেক খুশি হয়েছি।

আর যিনি ডেলিভারিতে সহযোগিতা করেছেন সেই সাহসি নারী তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, কোনো সমস্যা হয়নি, সুস্থভাবেই সন্তান হয়েছে। তবে এটা একটা অভিজ্ঞতা ছিল।

লঞ্চে প্রাথমিক চিকিৎসা সামগ্রী থাকায় ডেলিভারি অনেকটা সহজ হয়েছে বলে জানায় লঞ্চ ইনচার্জ মাকসুদ রহমান। তিনি বলেন, প্রসূতি মা এবং তার সন্তানের জন্য আজীবন ভাড়া ফ্রি করা হয়েছে। আমরা তাদের শুভেচ্ছা উপহার দিয়েছি।  

এদিকে চলন্ত লঞ্চে সন্তান প্রসবের ঘটনা ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতকটিকে দেখতে ভিড় জমান। তবে শিশুটি সুস্থ থাকলেও প্রাথমিক চিকিৎসা নিতে পরামর্শ দেন স্থানীয়রা।

পারভীন বেগমের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামে। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। 

ওআ/কেবি

সন্তান প্রসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250