রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

কবিতা: শিশির ভেজা স্বপ্ন-কবি রুম্মান সায়েম

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫

#

প্রতীকী ছবি

শিশির ভেজা স্বপ্ন

রুম্মান সায়েম

মন খারাপের সন্ধ্যায় 

ফুলগুলোও নিশ্চুপ থাকে।

প্রশ্নহীন জীবনে, হাজার প্রশ্নের জন্ম

উত্তর সে তো ধ্রুবতারা,

ছায়াপথ, নীহারিকাপুঞ্জ, সপ্তর্ষিমণ্ডল

সে বড্ড অনন্য!

সেসব যায় না দেখা

চোখে থাকে কেবল

ঝাপসা স্নিগ্ধ আলোর আভা।

ফুলগুলো বড্ড ব্যাকুল

শিশির ভেজা স্বপ্ন,

ভোরের সূর্যটা সব কিছুর সাক্ষী।

মনের আড়ালে, ভাবনাহীন দিনগুলো

ছিল কেমন তা আজও

আলোড়ন তোলে।

চল হাঁটিঁ…

পাশাপাশি বেঞ্চ করে ভাগাভাগি

স্কুলের দিনগুলো,

বেপরোয়া স্মৃতিচারণ, আবেগি খেয়ালি মন,

লাশ কাটা এই শহরে

চেনা ছবির স্বপ্নের লাশ।

রবি/ওআিএইচ.এস

স্বপ্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250