সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ঢামেকে র‍্যাবের অভিযান, আটক ৭০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতে র‌্যাব এর তত্ত্বাবধানে অভিযান চালানো হয়েছে। এতে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়েছে। 

সোমবার (৪ঠা মার্চ) সকাল থেকে ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে এসব দালালদের আটক করেছে র‍্যাব-৩ এর গোয়েন্দা দল।

আটক সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িত।

আরও পড়ুন: টিকটক সেলিব্রিটি ছিলেন ঢামেকে গ্রেপ্তার হওয়া সেই ভুয়া চিকিৎসক

অভিযানের বিষয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গত বছরের জুলাইতেও এ ধরনের অভিযানে নারী-পুরুষসহ বেশ কয়েকজন দালালকে আটক করে র‌্যাব।   

এসকে/ 

ঢামেক র‍্যাবের অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250