বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

পাতলা চুল ঘন করবে মিষ্টি কুমড়ার বীজের তেল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

যাদের প্রচুর চুল পড়ছে, তারা কুমড়ার বীজের তেল মাখতে পারেন। কুমড়ার বীজ যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি এর তেল চুলের জন্য ভালো। এই বীজের তেল চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। ক্রমশ নতুন চুল গজালে চুল হয় ঘন ও সুন্দর। এমনি দাবি করছেন বিশেষজ্ঞরা।

পুষ্টিবিদরা বলছেন, ভিটামিন ই, সি, জিঙ্ক, সেলেনিয়াম, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বীজের তেল খেলে ত্বক এবং চুলও ভালো থাকে। আবার এই তেল মাথায়ও মাখা যায়। তথ্যসূত্র টাইমস অব ইন্ডিয়ার।

মাথায় কুমড়ার বীজের তেল মাখলে কী হয়?

নতুন চুল গজাতে উদ্দীপক হিসাবে কাজ করে কুমড়ার বীজের তেল। নিয়মিত মাখলে চুলের ঘনত্ব বাড়ে। কেননা কুমড়ার বীজের তেল অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ। এতে নানা ধরনের ভিটামিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকায় ফলিকলগুলো মজবুত হয়। এ ছাড়া চুল পাতলা হয়ে যাওয়া বা ঝরে পড়ার সঙ্গে যুক্ত বিশেষ একটি হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কুমড়ার বীজের তেল। অবশ্য কুমড়ার বীজের তেল শুধু মাখলেই হবে না, খেতেও হবে।

যেভাবে ব্যবহার করবেন

রক্ত সঞ্চালন বাড়াতে কুমড়ার বীজের তেল মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে। রক্ত সঞ্চালন ভালো হলে ফলিকলে অক্সিজেন পৌঁছায়। নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়ে। ম্যাসাজ করার পর আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে। চাইলে সারারাত মাথায় তেল রেখে দিতে পারেন।

তবে সরাসরি মাথায় কুমড়ার বীজের তেল না মেখে তা নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাখা যেতে পারে। তারপর রাসায়নিক-বর্জিত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার এই তেল মাখলে উপকার পাবেন। 

জে.এস/

মিষ্টি কুমড়ার বীজের তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250