সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

৬৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকের হাতে তুলে দিলো পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে ৬৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ। বুধবার (২৩শে অক্টোবর) বেলা ১১টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

হারানো মোবাইলগুলো প্রকৃত মালিক ফিরে পেয়ে সকলে আবেগ প্রবণ হয়ে পড়েন। এসময় তারা বলেন, পুলিশের প্রতি আমাদের যে আস্থা ছিল, তা আরো বহু গুণে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জানা গেছে, জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ২৭টি, গোয়ালন্দ ঘাট থানার ৪টি, পাংশা মডেল থানার ৯টি, কালুখালী থানার ১৪টি ও বালিয়াকান্দি থানার ১০টিসহ মোট ৬৪টি হারানো মোবাইল ফোন রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্ধারপূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন: বরিশালে ২০৮৮টি আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত

এ সময় পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর। জেলা পুলিশ রাজবাড়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইলগুলো উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক রিকোভারিসহ সাইবার ক্রাইম মনিটরিয়ের কাজ করে থাকে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/

মোবাইল উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250