রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি

ভারতের প্রাপ্তবয়স্কদের সিনেমা ইন্ডাস্ট্রির গোপন সত্য

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট নিয়ে নানা ধরনের বিধিনিষেধ আছে। তবে এর মধ্যেই থেমে নেই এ ধরনের কনটেন্ট, বিভিন্ন ওটিটিতে নানা নামে প্রচারিত হয় এসব কনটেন্ট।

ভারতের প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ও এই শিল্পের চ্যালেঞ্জ নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘ডার্টি এন্টারটেইনারস: দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা’। তথ্যচিত্রের ওটিটি প্ল্যাটফর্ম ডকুবের জন্য এটি বানিয়েছেন হিনা ডিসুজা। তথ্যসূত্র: ভ্যারাইটি।

‘ডার্টি এন্টারটেইনারস: দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা’-এর পরিচালক হিনা জানান, এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা সমাজের রক্তচক্ষু ও সেন্সরশিপের সীমাবদ্ধতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। 

সিরিজটি নির্মাণের সঙ্গে যুক্ত আইএন১০ মিডিয়া নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য পিটি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন গল্প তুলে ধরা যা সাধারণত ফিসফিস করে বলা হয় বা গোপনে আলোচনা হয়, কিন্তু প্রকাশ্যে কমই প্রকাশিত হয়। বিনোদন জগতের গ্ল্যামার যতটা আলোচিত, তার পাশাপাশি একটি জটিল দিকও রয়েছে যা বেশির ভাগ সময় অজানা থাকে।’

ডকুবের প্রধান পরিচালন কর্মকর্তা সামার খান বলেন, ‘চলচ্চিত্রটি শুধু শিল্পের জগৎই অন্বেষণ করে না, এটি দেখায় কীভাবে অর্থনীতি, কনটেন্ট, বাণিজ্য ও সেন্সরশিপ একে অপরের সঙ্গে যুক্ত। এসব বিষয় নিয়ে তেমন কাজ হয় না। তবে অনেক চাপ থাকলেও এই শিল্প যে টিকে আছে সেটি আমরা তুলে ধরেছি।’  

তথ্যচিত্রটির সহযোগী প্রযোজক অভিষেক গৌতম বলেন, ‘এই তথ্যচিত্র সেই শিল্পীদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যারা সাধারণত তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন না। তাদের বক্তব্য এটিকে ভিন্নমাত্রা দিয়েছে।’

পরিচালক হিনা জানান, তাদের লক্ষ্যই ছিল প্রাপ্তবয়স্ক কনটেন্টে যারা কাজ করেছেন, তাদের সমাজের প্রচলিত ধারণার চাইতে ভিন্নভাবে দেখা।

তার ভাষ্যে, ‘আমরা তাদের বিচার করতে বসিনি, চেয়েছি এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের মানুষ হিসেবে দেখাতে; এই শিল্পের লুকানো বিষয়গুলো সামনে আনতে। এটি সত্যিই চোখ খুলে দেওয়া এক অভিজ্ঞতা।’

জে.এস/

প্রাপ্তবয়স্কদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250