শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

গাড়িতে বসে মদ পান, ঢাকায় এক নারী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে গাড়িতে বসে মদ পান ও বহনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তাকে বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার (২রা নভেম্বর) দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে পুলিশ গণমাধ্যমকে জানায়, আটক নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। তবে তারা কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদকবহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এ ছাড়া যৌথ অভিযানে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৬টি গাড়ি। চালক ও গাড়ির লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় বেশিরভাগ মামলা করা হয়।

ওআ/ আই.কে.জে/


আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250