শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

ম্যাজিস্ট্রেট দেখেই দাম কমলো বেগুন, আদার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার (১২ই মার্চ) সকালে জয়পুরহাটের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই পাইকারি ব্যবসায়ীরা আদা ও বেগুনের দাম শুরু করেন। 

ব্যবসায়ীরা ২০০ টাকার পরিবর্তে ১৮০ টাকা কেজিতে আদা ও ৫০ টাকার পরিবর্তে ৩৫ টাকায় বেগুন বিক্রি শুরু করেন। অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও আদা ও বেগুন কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় খুচরা বাজারে আদা ২০০ টাকা ও বেগুন ৪০ টাকা বিক্রি নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব। 

আরো পড়ুন: কাঁচপুরে ১২ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষ্যে যৌক্তিক পণ্যের দাম নির্ধারণ হয়। দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয় এবং অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সকল প্রকার পণ্যে বিক্রি করতে না পারেন এটি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এইচআ/

দাম ভ্রাম্যমাণ আদালত বেগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250